শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )
শ্রীরামপুর এর ইতিহাস - পুরীর রথযাত্রার পরেই সবার আগে যে জায়গাটির নাম আমাদের মাথায় আসে তা হলো শ্রীরামপুর । শ্রীরামপুর পশ্চিমবঙ্গের হুগলি নদীর ডানতীরে অবস্থিত । কয়েক শত বছরের পুরনো এই শহরটি । শ্রীরামপুর নগরায়নে তিনটি ধারা দেখতে পাই - ১) প্রাক নগরায়ণ কাল ( ১৭৫৫ খ্রি পূর্ববর্তী অবস্থা ) , ২ ) নগরায়ন কাল (১৭৫৫ - ১৮৪৫ খ্রি ) এবং ৩) শিল্পায়ন কাল ( ১৮৪৫ - ১৯৪৭ খ্রি ) । ১) প্রাক নগরায়ণ কাল - মুগল আমলের বহু আগে থেকেই সরস্বতী ও হুগলি নদীর মধ্যবর্তী অঞ্চলটি ছিল বর্ধিষ্ণু জনপদ । পনেরো শতকে লেখা বিপ্রদাস পিপলাই - এর মনসা মঙ্গল কাব্যে আকনা ও মাহেশ নামের উল্লেখ রয়েছে । শ্রী চৈতন্যের সমকালীন পুঁথিতে এই দুটি নাম ছাড়াও চাতরার উল্লেখ পাওয়া যায়। টেভার্নিয়ার - এর ভ্রমণবৃত্তান্তে মাহেশের রথযাত্রার বিবরণ রয়েছে । হিন্দু দেব - দেবীর মন্দিরের ধ্বংসাবশেষ এখনও শ্রীরামপুরে দেখা যায়।যেমন - বল্লভপুরে হেনরী মার্টিন প্যাগোডা , রাধাবল্লভজীউর মন্দির ( আঠারো শতক ), চাতরার গৌরাঙ্গ মন্দির , রামসীতার মন্...
Comments
Post a Comment