Posts

Showing posts from August, 2024

কবিতা - দেওয়ালে ঝুলছে ছবি

*দেওয়ালে_ঝুলছে_ছবি*                 *✍️সুশান্ত পাড়ুই* দেওয়ালে ঝুলছে ছবি স্টেথোসকোপে জমেছে ধুলো টেবিলে পুড়ছে ধুপ বাইরে আঁধার ডাকছে শৃগাল গুলো। ################### *এই তো সেদিনের কথা* #################### —কই গো শুনছো,, সোনা মা কে ডাকো ও ডাক্তারি তে চান্স পেয়েছে সোনা মা, ওওওওওওওও দামিনি কোথায় গেলি রে মা,, ছুট্টে আয় দেখে যা কতো মিস্টি এনেছি..... —ওওওওওওওও তাই ভগবান আমাদের মুখ তুলে চেয়েছে,,,, দেখো আমাদের দুঃখের দিন একদিন শেষ হয়ে যাবে,,,,  দামিনি কম্পিউটারের ক্লাসে গেছে এখুনি চলে আসবে দাঁড়াও খবর টা সবাইকে বলে আসি..... —তোমাকে যেতে হবে না আমি সবাইকে বলে এসেছি বলে এসেছি,,,, আমাদের সোনা মা দামিনি ডাক্তার হবে আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়বে ওরা সবাই হয়তো এখুনি চলে আসবে....... —ও দিদি,, শুনলাম আমাদের দামিনি ডাক্তার হবে ওকে ডাকো,,, প্রাণ ভরে আশীর্বাদ করে যাই এবার আর বাইরে গিয়ে ডাক্তার দেখাতে হবে না আমাদের ঘরের মেয়ে ডাক্তার দিদি,, আমাদের রোগ হলে দামিনি দেখবে তো!! —কি যে বলো রুনুর মা .... আমাদের দামিনি সব গরীব মানুষের সেবা করবে...... —হ্যারে...

কবিতা - তোকেই তো চাই ( আরণ্যক বসু )

Image