CHANDRAYAAN - 3


আজ গর্বিত! আজ আনন্দিত! 

আমার ভারত মহান
নীতা কবি মুখার্জী
24/8/2023

চাঁদের বুড়ি ছুঁয়ে সকলকে  তাক লাগিয়ে দিল,
ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেল।

জয় ভারত, জয় বিক্রম, জয় প্রজ্ঞানের জয়!
প্রজ্ঞানের আলোর-ছটায় যেন  বিশ্ব আলোকিত হয়।

ধর্মান্ধতা, রেষারেষি আর অভাব-অভিযোগ সই,
হতে পারি দীন, আমরা কখনোই হীন নই।

কবিতা, গল্প, রূপকথায় যে চাঁদ রহস্যময়ী,
সেই চাঁদকে ছুঁয়েই আমরা হলাম বিশ্বজয়ী।

অক্লান্ত প্রচেষ্টা, অসীম ধৈর্য্য,মেধাবী বিজ্ঞানীর দল,
চাঁদের মাটিতে পতাকা উড়িয়ে করলে সাধনা সফল।

শিক্ষা-দীক্ষা, সংস্কৃতির চির পীঠস্থান ভারতভূমি,
বিশ্বকে আজ পথ দেখালে, তোমার চরণ চুমি।

ধন্য আমার জন্মভূমি, রত্ন -প্রসবিনী, রত্ন-গর্ভা তুমি,
তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )