CHANDRAYAAN - 3

*বন্দরের বনে নোঙরের মায়ামাটি*

             অসীম দাস 

বিগত বৃত্ত ছেড়ে কেবলই আগামী বৃত্তে আসি ।
ভুলে যাওয়া নয় , স্মৃতির আবছা ভুলের আয়নায় 
বিপন্ন অপরাধ বোধের যজ্ঞ আগুন 
দ্বিগুণ করে আক্ষেপের ঘি ।

নোঙরের মায়ামাটি বুকে নিয়ে বেঁচে আছে 
বন্দরের বন । 
আমরা কি ফিরে যেতে পারি অবিকল 
উৎস বেলায় ?
শেকড়ের অন্ধকার শোক নিতে আমরা প্রস্তুত !
অতীতের এঁটেল বিলাসী মন 
পাটের পচাই পড়শি হবে ফের !

অ-সুখ অ- সুখ গন্ধে নাজেহাল নাগরিক 
আমরা কি পিছন পিয়াসী পদ্মে 
টলোমলো সীমাবদ্ধ স্বপ্ন হতে পারি !

কল্পনায় যেতে পারি ঘুড়ি কৈশোরে ।
ঘুড়ির ভোকাট্টা আয়ু 
শর্তে সুখী বাস্তুচর আমরা চাই না ।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )