CHANDRAYAAN - 3


পৌঁছে গেছি মামা বাড়ি
কলমে:- কৃষ্ণা চক্রবর্তী

পৌঁছে গেছি মামা বাড়ি
ছটায়,সন্ধ্যা রাতে।
তখন সবে ভোর হচ্ছে
মামা বাড়ির ছাদে।

শুভ্র সাদা দেখায় মামা,
কোথাও শুভ্র নাই
ধুলোয় ভরা মামা বাড়ি
ধূলো রঙের ছাই। 

বহু দিনের স্বপ্ন ছিল
ভারতবাসী  জানে,
চন্দা মামার বাড়ি যাবো 
চড়ে চন্দ্র যানে।

প্রতিবেশী চীনু পাকু 
জ্বলছে বসে ঘরে,
হিংসুটে তার আকা গুলো
হিংসে করেই মরে।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )