বিশ্ব কবিতা দিবস
আন্তর্জাতিক কবিতা দিবসে সকল কবির জন্য শুভকামনা রইলো। সকল কবিই জয়যুক্ত হোন।
,শিরোনাম--কবি ও কবিতা
কলমে--নীতা কবি মুখার্জী
21/3/2023
কবিতা আমার জীবন রে ভাই, কবিতায় বাঁচি মরি,
কবিতায় হাসি, কবিতায় কাঁদি, কবিতায় জীবন ধরি।
কবিতা জীবনে, কবিতা মননে, মনের মানসী তুমি!
কবিতা বিনা কবির দশা যে জলহীন মরুভূমি।
কবিতা আমার আসে না মননে, লিখতে পারি না আমি,
দেবীর কৃপায় যা কিছু লিখি তাই যে অনেক দামী।
কবির কল্পনা রূপ পায় তাঁর লেখনীখানির জোরে,
সেই কবিতাই আলো জ্বালে মনে,কতো কিছু মনে পড়ে।
কবি লিখে রাখে শৈশব-কথা কবিতার মহাছন্দে,
বৃদ্ধ বয়সে সেই লেখা পড়ে সুখ পায় মহানন্দে।
প্রেমের কবিতা লিখে রাখে কোনো পাগল প্রেমিক-কবি,
হৃদয়-আঁগনে ফুটে উঠে যেন সুন্দর এক ছবি।
ছন্দ-কবিতা দাগ কাটে মনে, সকল হৃদয়ে প'শে,
ছন্দ-ছড়ার সুরেলা গানে সবে আনা যায় বশে।
মানব মনে আলো জ্বালে কবি তাই পূজে সারা বিশ্ব,
বিশ্বকবির কবিতা ও গানে সকলেই হয় শিষ্য।
কবিতা দিয়েই লিখে রাখে কবি রূপসী পিয়ার-কথা,
সুন্দর মুখের বর্ণনা পড়ে আসে মনে মাদকতা।
দুখের সাগরে ভাসলে কবি সৃষ্টি করেন করুণ রস,
কবি নজরুলের দুখের বেদনা এনে দেয় মান-যশ।
শোকে দুখে সুখে ফুলের মতন কবিতাই কথা বলে,
মানব-মনের সংগোপনে কবিতার ধারা চলে।
Copyright@nitakabi
30/2/2023
Comments
Post a Comment