শুভ নববর্ষ ১৪২৯
|| অভিমন্যুরা বেঁচে থাকে ||
✍️বিমান
তারিখ:২৭_০৩_২০২২
যারা এখনো বেঁচে পচাগলা সমাজের বুকে
সভ্য আর অসভ্যের ছক ভাঙা মেঘের কোলাহলে
বেচে দেয়নি মনুষ্যত্ব,বিবেক,আত্মচেতনার অধিকার
আমার বন্ধুত্ব তাদের জন্য সুরক্ষিত থাক।
ঝরে পরা জোছনার ঢেউয়ে নীরবতার খড়কুটোয়
একথালা চাঁদ যদিও পথ হারায় নিঃস্ব আঁচলে দিগন্ত ছুঁয়ে আঁধারের দেশে
আমি ভালোবাসি সেই পথহারা জোছনাকেই!
বাতাসে কান পেতে শুনেছো কি কখনো?
ছোঁয়াচে মানুষ মুঠো মুঠো ঘৃণা ছড়ায় নদীর বুকে থুতুর মতো...
বয়ে যাওয়া নদী পদচিহ্ন রেখে যায় তার ইতিহাস চরার ধুলোয়
আমি তাদেরও ভালোবাসি আপন ভেবে
যদি ফিরতি জোয়ারে তাদের হৃদয় ভিজিয়ে মলিনতা দেয় ধুয়ে
এই ভেবে!
প্রত্যাশা রাখে না বারুদ ঠাসা হৃদয়
এরা ভালোবাসে কাছে টেনে....
অধিকারের প্রশ্নে রাত না জেগে।
আমার ভালোবাসা গচ্ছিত রাখি নির্ঘুম রাত মেখে তাদের তরে।
পুরাকালের ইতিহাসে চোখ হাতড়ায় আপন মনে রাত্রির গুহায় মুখ গুঁজে
খুঁজে পায় সপ্তরথীর আক্রমণে অভিমন্যু মরেছে বর্বর আক্রমণে
একালের অভিমন্যুরা বেঁচে রবে আপন কীর্তিতে মানবের হৃদয়ে,পুরাতন অভিমন্যুর মতোই সত্য,সুন্দর আর আপন তেজে....
© বিমান
Comments
Post a Comment