Poem ( কবিতা )
আহ্বান
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
সাড়া দাও ওগো সুখ এসো ডাক শুনে,
কত কাল আর বলো থাকি কাল গুণে!
করি কাজ ছাড়ি লাজ ভুলে সাজ কভু ,
ছাড়ি দুখ এসো সুখ কাঁদি আজ প্রভু!
যতো চাই কিছু পাই খেদ নাহি তবে
হবে ভোর ঘরে দোর গায়ে জোর সবে!
সব স্বামী খুব দামি জায়াদের কাছে
মন ভরে বেশ করে সেবা ভাত মাছে!
পথ চলি আর জ্বলি রোদ তেজে ভরে ,
রোদ বেশি ছাতা খান হাত দিয়ে ধরে।
কম বেশী দুখ সবে দেবে এই মনে
সকলেই চায় প্রাণে প্রিয়তোষ ধনে।
অনুনয় রও সাথে দিন রাতে প্রভু
মরি তাই দাও দেখা ডাকি আজ তবু।
এই মনে সেই ক্ষণে পাই দেখা যদি
দুই চোখে বহে যায় জল ধারা নদী।
সুখ চেয়ে নাই পেয়ে পাই দিশা বটে ,
ভুল করে লোভ যত ঠিক যাহা ঘটে!
শুভ হয় যেবা সয় ভালো রয় বেশী
রাগ রোষে ত্যাগ করে নাই তোলে পেশী।
Comments
Post a Comment