Mahalaya
মহালয়া
বাসুদেব মাল।
আমার মনে হয় দুর্গা পূজার সাথে মহালয়ার কোন যোগ বা সম্পর্ক নেই।এটা নিছক একটা গীতি আলেখ্য।এবং বাংলা তথা সারা ভারতে সকল মানুষ মন্ত্র মুগ্ধ হয়েছে।এবং এর হিন্দী অনুবাদ করা হয়েছে।
এই কথা বলার কারণ
এই যে দুর্গা পূজা বাংলা তথা ভারতে অনেক আগে থেকে প্রচলিত।বাংলার কথাই বলি,এই পশ্চিম বাংলা দুটি পূজো খুব প্রাচীন একটা পুরুলিয়ার রাজ বাড়ির আর একটি বিষ্ণুপুরের রাজ বাড়ির। পুরুলিয়ার পূজো প্রায় ১৩০০বছরের আর বিষ্ণুপুরের পূজো ১২০০ বছরের তবে গবেষকদের এ নিয়ে কিছু দ্বিমত আছে।যাক তর্কের বিষয় এখন ছাড়ি।
যেখানে বাংলার পূজো হাজার বছর ছেড়ে গেছে,সেখানে এই মহালয়ার বয়স একশো বছর বয়স হয় নি। মহালয়া প্রথম প্রচার হয়,১৯৩২খৃঃ ষষ্ঠীর দিন সন্ধ্যায়
নাম দেওয়া হয় বসন্তের সরি।
পরে ১৯৩৩খৃঃ প্রভাতী নামে,দেবী পক্ষের প্রভাতে প্রচার হয়।পরে ১৯৩৬ খৃঃ মহিষাসুর বধ নাম দেওয়া হয়।এবং ১৯৩৭ মহিষাসুর মর্দনী নামে প্রচার হয়।সেই থেকে,১৯৬২ পর্যন্ত সরা সরি প্রচার হতো।পরে টেপ করে প্রচার হতো। ১৯৭২খৃঃ এক রেকর্ড কোম্পানী আকাশবাণী থেকে মহালয়ার স্বত্ব কিনে নেয়,এবং লংপ্লেইং রেকর্ড করে।বর্তমানে সেটাই প্রচার করা হয়।
এই হলো মহালয়ার সংক্ষেপ ইতিহাস ।
Comments
Post a Comment