Mahalaya
***প্রার্থনা***
--------
রচনা কাল:--04/11/2018
ভাবনায়:-- ভাস্কর বনিক
এসো মা --- মা মাগো
ধরাধামে তুমি ফিরে এলে
ভরালে চিত্ত সুখে
তব নাম মুখে মুখে
সন্ধ্যা মগন হয়
আলোক উজ্জ্বলে
ধরাধামে তুমি ফিরে এলে।।
চারিদিকে পরে সাড়া
নিশিদিন একাকার
ছেলে বুড়ো একসাথে
ধ্বনি ওঠে বারে বার
জয় মা জয় মা বলে
ডাকে যে সকলে
ধরাধামে তুমি ফিরে এলে।।
তুমি যে বিশ্ব মাতা
বিভেদ কর হে দূর
যত মত তত পথে
মিলে যাক একই সুর
দান্দিক মন নীড়ে
প্রেম সুধা বর্ষালে।
ধরাধামে তুমি ফিরে এলে।।
Comments
Post a Comment