Mahalaya


শিরোনামে মহালয়া
কলমে অশ্রু কণা দাস

মহান আলয় হতে আসে মহালয়া,
এদিনে মর্তে আসেন পিতৃপুরুষরা।
পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পন গঙ্গাবক্ষে,
দেবীপক্ষের সূচনা এই শুক্লপক্ষে।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে শ্লোক ও গ্ৰন্থণা,
শারদপ্রভাতে মহালয়ার আলাদা মাত্রা।
মন আনমনা শারদীয় উৎসবের বাতাবরণ,
দেবী দুর্গা অশুভ বিনাশ করে শান্তি স্থাপন।
ভোরের বাতাসে ঝরা শিউলির সুবাসে,
নবহিল্লোল প্রকৃতির বুকে কাশের বনে।
শিল্পী আঁকেন মৃন্ময়ী মায়ের চক্ষু তুলির টানে,
রেডিও বেতারের টানে মন ধায় সুদূর অতীতে।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )